ডায়ালাইসিস - কখন দরকার, কিভাবে হয়? | Dialysis - When Needed & How It Works | Dialysis Guide Bangladesh
ডায়ালাইসিস (Dialysis) হলো একটি কৃত্রিম পদ্ধতি যা কিডনীর কাজ করতে পারে না তখন রক্ত পরিশোধনের কাজ করে। কিডনী কার্যক্ষমতা ১৫% এর নিচে নেমে গেলে সাধারণত ডায়ালাইসিসের প্রয়োজন হয়।
ডায়ালাইসিস কখন দরকার?
- CKD Stage 5 (ESRD) - eGFR ১৫ এর নিচে
- AKI (Acute Kidney Injury) - হঠাৎ কিডনী বিকল
- রক্তে পটাসিয়াম বিপজ্জনকভাবে বাড়লে
- তীব্র বিষক্রিয়া
- তরল জমে ফুসফুসে চাপ পড়লে
ডায়ালাইসিসের প্রকারভেদ
হেমোডায়ালাইসিস (Hemodialysis)
একটি মেশিনের মাধ্যমে রক্ত পরিশোধন করা হয়। সাধারণত সপ্তাহে ৩ বার, প্রতিবার ৪ ঘণ্টা ডায়ালাইসিস সেন্টারে যেতে হয়। বাংলাদেশের অধিকাংশ ডায়ালাইসিস রোগী এই পদ্ধতিতে চিকিৎসা নেন।
পেরিটোনিয়াল ডায়ালাইসিস (Peritoneal Dialysis)
পেটের ভেতরের আবরণ (Peritoneum) ব্যবহার করে ঘরে বসে রক্ত পরিশোধন করা যায়। বাংলাদেশে এই পদ্ধতি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।
ডায়ালাইসিস রোগীর জীবনযাপন
- খাদ্য নিয়ন্ত্রণ: কম পটাসিয়াম, কম ফসফেট, কম তরল
- নিয়মিত ওষুধ সেবন
- নিয়মিত বিশেষজ্ঞ ফলো-আপ
- সংক্রমণ থেকে সতর্ক থাকা
মনে রাখুন: ডায়ালাইসিস কিডনীর বিকল্প নয়, এটি জীবন টিকিয়ে রাখার পদ্ধতি। কিডনী ট্রান্সপ্ল্যান্ট সম্ভব হলে সেটিই দীর্ঘমেয়াদী সমাধান।
⚕️ বিশেষজ্ঞ পরামর্শের জন্য যোগাযোগ করুন:
ডাঃ মোঃ জাকির হোসেন | পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দিনাজপুর | 📞 01716-961276 | সিরিয়াল হটলাইন: 09666-787815 | বিকাল ৪:৩০ - রাত ৯:০০